• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীর ইউএনও আতিকুল ইসলামেকে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩ জুলাই, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। উপজেলা পরিষদ, স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধনা জানান।
অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা.রিপা রাণী সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, পরিসংখ্যান অফিসার শরিফুল ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী মুনসুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শাইলা সারমিন প্রমূখ।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম সকলের নিটক দোয়া কামনা করেন এবং এই উপজেলায় কাজ করার সময় তার সততা ও নিষ্টার জায়গা থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান। তিনি উপজেলাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সকলের কথা যতদিন বাঁচবেন তা মনে রাখবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ