• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

গোদাগাড়ীতে ২ কেজি হেরোইনসহ মাদক কারবারি ইদিল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহীর গোদাগাড়ীতে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইনসহ মাদক কারবারি ইদিল আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা। আজ রোববার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ীর চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী ইদিলের বসত বাড়িতে মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব মাদক কারবারি ইদিলের বসত বাড়ির চতুরদিক ঘেরাও করেল সে বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে র‌্যাবের তাকে গ্রেফতার করে। এছাড়াও অপর ১জন গোয়াল ঘরের পেছন দিয়ে কৌঁশলে পালিয়ে যায়।

পরে বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষের ভিতরে থাকা স্টীলের বড় ট্রাংকের পিছনে মেঝেতে থাকা ১টি নীল ও ঘীয়ে মিশ্রিত রংয়ের কাপড়ের হ্যান্ড ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুককিয়ে রাখা ২কেজি হেরোইন উদ্ধার হয়।

গ্রেফতারের পর তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ