সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে ওব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায়‘ রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তা ও কর্মীবৃন্দের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার গোদাগাড়ী উপজেলা উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা এবং সভা সঞ্চালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী। সভায় প্রবন্ধ পাঠকরেন সিসিবিভিও’র মনিটরিং ও আইটিকর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলী মাজরুই রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ ও সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়কারী আরিফ ইথার। এছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দের আসন গ্রহণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, পরিচয় পর্ব, সভাপতির প্রারম্ভিক বক্তব্য, প্রবন্ধপাঠ, অংশগ্রহণকারীদের মুক্ত আলোচনা, সেবাদানকারী প্রতিষ্ঠানের বক্তব্য, বিশেষ অতিথি বৃন্দের বক্তব্য, প্রধান অতিথি বক্তব্য ও সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভার কার্যক্রম সম্পন্ন কর াহয়।
প্রারম্ভিক বক্তব্যে সভার সভাপতি সরল এক্কা সকলকে শুভেচ্ছা জানান এবং মতবিনিময় সভার সূচনা ঘোষণা করেন। মুক্ত আলোচনায় নাগরিক সমাজের প্রতিনিধি বৃন্দ ও রক্ষাগোলা নেতৃবৃন্দ তাদেও অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। অতঃপর স্বাস্থ্য সেবাদানকারী কর্মীবৃন্দ তাদেও মতামত ও বক্তব্য তুলে ধরেন। বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বলেন, “স্বাস্থ্যসেবায় নৃতাত্ত্বিক জনগণকে সচেতন করতে হবে, বরেন্দ্র অঞ্চলে পানিসংকটেও রক্ষাগোলা সংগঠন যে ভাবে দাড়িয়ে ছিল এবার স্বাস্থ্য সেবাতেও মতবিনিময়ের মাধ্যমে দাড়াচ্ছে। রক্ষাগোলা সংগঠন স্বাস্থ্য সেবার কাজের পাশে দাড়ালে সবাই সচেতন হবে।”। প্রধান অতিথি মোঃ আলী মাজরুই রহমান বলেন, “উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স ডিজিটাইজেশন করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে সেবার মান বাড়বে, স্বাস্থ্যসেবা নিতে কোন সমস্যা হলে আমার মোবাইল নম্বরে ফোন দিবেন”।