• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে রক্ষাগোলার যুব-যুবাদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত”

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

“রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় রক্ষাগোলা সংগঠনের ২০ জন যুব সদস্যের অংশগ্রহণে কাকনহাট সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে দুই দিনব্যাপী রক্ষাগোলার যুব-যুবাদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২৫ জুলাই) সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় অনুষ্ঠিত প্রশিক্ষণে আলোচ্য বিষয় ছিলো আদিবাসী সমাজে যুব-যুবাদের নৈতিক, সামাজিক, অর্থনৈতিক, জাতিগত-সাংস্কৃতিক, রাজনৈতিক দায়বদ্ধতা, আদিবাসী গ্রাম সমাজ সংগঠনে যুব-যুবাদের কাজ করবার সুবিধা, অসুবিধা ও তা দূর করার উপায়, রক্ষাগোলা কর্মসূচির বিকাশ ও আদিবাসী সমাজ উন্নয়নের সাথে সম্পর্ক, যুব-যুবাদের রক্ষাগোলা সংগঠনে ভূমিকা, এক্ষেত্রে রক্ষাগোলা সংগঠনে যুব উপ-কমিটিকে কাজে লাগানোর প্রক্রিয়া, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মূল কার্যক্রমসমূহ বাস্তবায়নে সহায়তা এবং সামাজিক পর্যায়ে প্রতিবেশবান্ধব দৈনন্দিন অভ্যাস ও চর্চা গড়ে তুলতে ভূমিকা, আদিবাসী সমাজে যুব-যুবাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জাতিগত ঐতিহ্য রক্ষায় ভূমিকা, রক্ষাগোলা শিশু পাঠশালা পরিচালনায় তাদের ভূমিকা, গ্রামের যে কোন দ্বন্দ্ব নিরসনে যুব-যুবদের দায়িত্বশীল আচরণ ও ভূমিকা, রক্ষাগোলা সংগঠনে সেচ্ছাসেবী ভূমিকা পালনের ক্ষেত্রে তাদের কর্মপরিকল্পনা।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে সেশন পরিচালনা করেন সিসিবিভিও’র প্রতিবেদন, ডকুমেন্টশন ও মূল্যায়ন কর্মকর্তা প্রদীপ মার্ডী, সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়কারী ইথার আরিফ। প্রশিক্ষণটি পরিচালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিক ডুমরী এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ