রাজশাহীর গোদাগাড়ীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
এলাকাবাসী জানায়, রাজশাহী চাপাইনবয়াবগঞ্জ মহাসড়কের বিজয় নগর মোড়ে বুধবার দিবাগত রাত ৩ টার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ড্রাইভারের বরাত দিয়ে এলাকাবাসীরা আরো জানান ট্রাক ড্রাইভার ঘুমিয়ে পড়ায় বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাক যাহার নাম্বার ঢাকা (মেট্র-ট১৮-৬৪০৩) এ দুর্ঘটনার কবলে পড়ে।