• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে চারজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চারজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে ৭১ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুইজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। বাকি পাঁচ জনকে এ মামলায় বিকেলে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহত সোহেল রানার ভাই হৃদয় বাদী হয়ে থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এতে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর মঙ্গলবার পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ