• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

গোদাগাড়ীর কাকনহাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৯৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

“সাম্প্রদায়িক সস্প্রীতির ক্ষেত্রে জনগণের ভ‚মিকা মূখ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে
আজ সোমবার সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় “রক্ষাগোলা স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় গোদাগাড়ী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সদস্যদের অংশগ্রহণে কাকনহাট উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বিতর্ক প্রতিযোগিগতা অনুষ্ঠিত হয়। আজকের বিতর্ক প্রতিযোগতিার প্রতিপাদ্য ছিল “সাম্প্রদায়িক সস্প্রীতির ক্ষেত্রে জনগণের ভ‚মিকা মূখ্য” ।
বিতর্ক প্রতিযোগিতায় কাকনহাট উচ্চ বিদ্যালয়, পাকড়ী উচ্চ বিদ্যালয়, কাকনহাট বালিকা উচ্চ বিদ্যালয়, পাকড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাক্ষন গ্রাম উচ্চ বিদ্যালয়, হুজরাপুর উচ্চ বিদ্যালয়, গোগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, আইহাই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবসমূহ অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাকনহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কাকনহাট পৌরসভার সাবেক মেয়র মো: আব্দুল মজিদ। মডারেটর ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কাকনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রাকিবুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিসিবিভিও’র সমন্বয়কারী জনাব আরিফ ইথার, সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা ও শাখা ইনচার্জ নিরাবুল ইসলাম। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রেজাউল করিম, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক সুস্মিতা সমজদার ও বলিয়া ডাইং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মোঃ মামুনুর রশিদ। অনুষ্ঠানটি আয়োজন করেন সিসিবিভিও’র সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত, তাকে সহায়তা করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।
উল্লেখ্য সিসিবিভিও গোদাগাড়ী উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৪টি ইউনিটে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, বাল্য বিবাহ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, জেন্ডার সমতা বিষয়ে ধারাবাহিকভাবে বিতর্ক প্রতিয়োগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ