• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফার ইয়াসমিন, এস.আই মোয়াজ্জেম হোসেন (তদন্ত), গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ড. শাহাদত হোসেন প্রমুখ।
২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের বরাদ্দকৃত অর্থ হতে নারী ও শিশুদের সুরক্ষায় কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন নিলুফার ইয়াসমিন।
কর্মশালায় আরো অংশগ্রহণ করেন শিক্ষক, ইউপি সদস্য, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র/ছাত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ