• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক বিরোধের জেরে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ৩ টার দিকে আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তিনি ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন এবং ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিলেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে কাওসারের সঙ্গে তার চাচা রবিউল ইসলামের (৩০) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে কাওসারকে কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা দ্রুত কাওসারকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে পথিমধ্যে কাওসারের মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত চাচা রবিউল ইসলাম ঘটনার পরপরই পালিয়ে যান। পুলিশ তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ