• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে : ড. আসাদুজ্জামান রিপন

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১ জুলাই, ২০২৪

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা প্রদান করেছে এই ডামি সরকার। এই টাকা একটি ফান্ডে সে সময়ে কুয়েত থেকে প্রাদন করা হয়েছিলো। বাংলাদশের কোন টাকা নয়। সেই দুই কোটি টাকা এখন প্রায় ৮ কোটি টাকায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া মারাত্বকভাবে অসুস্থ। কয়েকদিন আগে তার বাইপাস সার্জারী করা হয়েছে। তার সুচিকিৎসার জন্য এখনই বিদেশে পাঠানো দরকার। কিন্তু এই সরকার বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলা জন্য বিদেশে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না। বেগম জিয়ার কিছু হলে তার দায় এই সরকারকে নিতে হবে।

সোমবার (১ জুলাই) রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগী সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক।

বিশেষ অতিথি ছিলেন -বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম আলিম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ