• শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

খাগড়াছড়িতে দু’জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালের দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতেরা হলেন, প্রীতিময় চাকমা ও আলোপন চাকমা। তারা খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকার বাসিন্দা ছিলেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গিয়ে জার্মপ্লাজম এলাকায় দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে।

ওসি আরও বলেন, নিহতেরা আঞ্চলিক রাজনৈতিক দলের সদস্য বলে ধারণা পুলিশের। তবে কী কারণে হত্যাকান্ড তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ