• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

কোদালকাটি’তে কোটি টাকার হেরোইনসহ ১জন গ্রেফতার

আতিকুল্লাহ আরিফ, চাঁপাইনবাবগঞ্জঃ / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি ২০ গ্রাম হেরোইনসহ সেলিম রেজা নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত আসামি, আলাতুলী ইউনিয়নের কোদালকাটি জেলেপাড়া গ্রামের আব্দুল খালেক গুডুর ছেলে সেলিম রেজা (২০)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম,পিপিএম,(বার) এর দিকনির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের পদ্মা নদীর দূর্গম ভারতীয় সীমান্ত এলাকা কোদালকাটি জেলে পাড়া গ্রাম থেকে ১ কেজি ২০ গ্রাম হেরোইনসহ সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী হেরোইনসহ ১ ব্যক্তিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ