• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

অবরোধ সমর্থনে নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিবেদকঃ / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

দেশব্যাপী বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শহরের তেবাড়িয়া ও স্টেশন রোড এলাকায় এই বিক্ষেভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নাটোর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল বেপারীর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে অবরোধ সমর্থন বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলটি স্টেশন সড়ক প্রদিক্ষণ করেই নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলামসহ যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ