• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
  • [gtranslate]

নাচোলে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৯ মে, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় মো. রুহুল আমিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের যাদবপুরের পাশে ৬৪ নম্বর রেল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন ওই উপজেলার দিঘীপাড়া গ্রামের আব্দুল বাসেরের ছেলে । নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, শুক্রবার রেল লাইনের ওপর বসে ছিলেন রুহুল আমিন। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী একটি কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ