• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

বাঘায় পদ্মায় নিখোঁজের ২৬ ঘন্টা পর শিশুর ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৪ মে, ২০২৩

রাজশাহীর বাঘায় পদ্মায় নিখোঁজের ২৬ ঘন্টা পর মানিকের চরের খেয়াঘাট এলাকা থেকে লাবনী খাতুনের (৮) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ মে) দুপুর ২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত লাবনী খাতুন পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া চরের শাহাজামাল লালুর কণ্যা ও আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে চাচাতো ভাই-বোনদের সাথে বাড়ির পাশে আতারপাড়া পদ্মা নদীর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় লাবনী। বিষয়টি জানার পর স্থানীয়রা নৌকা ও জাল দিয়ে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরের দিন রোববার মানিকের চরের খেয়াঘাট এলাকা থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার জানান, নিখোঁজের পরের দিন মানিকের চরের খেয়াঘাট এলাকায় লাবনীর ভাসমান লাশ পায় স্থানীয়রা। পরে উদ্ধার করে করে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ