রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট, বিড়ালদহসহ বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: সারোয়ার হোসেন (৩৮) – ২ মাসের কারাদণ্ড, শওকত হোসেন (৪০) – ৩ মাসের কারাদণ্ড, শরীফুল ইসলাম (৩৬) – ২ মাসের কারাদণ্ড কে প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, “যুবসমাজকে রক্ষা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।