• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
  • [gtranslate]

চুয়াডাঙ্গায় ১৩৫০ টাকার সার ২৩০০ টাকায় বিক্রি, লাখ টাকা জরিমানা

দেশের আওয়াজ ডেস্ক : / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও সরকার নির্ধারিত ১৩৫০ টাকা মূল্যের বাংলা টিএসপি সার বেশি দামে ২৩০০ টাকায় বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৪ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দদবাড়িয়া এলাকায় ওই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, রোববার দুপুরে সদর উপজেলার আকন্দবাড়িয়া এলাকায় মুদি ও সার-বীজ দোকান প্রভৃতি তদারকি করা হয়।

এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও সরকার নির্ধারিত ১৩৫০ টাকা মূল্যের টিএসপি সার ১৮৫০ টাকায় এবং ১৩৫০ টাকা মূল্যের বাংলা টিএসপি ৯৫০ টাকা অতিরিক্ত নিয়ে ২৩০০ টাকায় বিক্রির অপরাধে মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. কামরুল হাসানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪০ ধারা অনুসারে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ৮ বস্তা বাংলা টিএসপি সার নকল সন্দেহে জব্দ করে পরীক্ষা নিরীক্ষার জন্য সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ