• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে ২১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

রাজশাহী জেলার গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর বিশেষ অভিযানে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ২১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটে আইহাইরাহি ঝিরকুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন১) মো. মেহেদী হাসান (২৩), পিতা মো. শহিদুল ইসলাম, সাং-চর বয়ারমারী আমিনপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
২) মো. মাহফুজুর রহমান (২৫), পিতা মো. রফিকুল ইসলাম, সাং-মোহনপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

অভিযানকালে তাদের কাছ থেকে ২১৫ গ্রাম হেরোইন, দুইটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক অনুমান অনুযায়ী, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি গোয়েন্দা দল তথ্য পায় যে, সীমান্তবর্তী এলাকা থেকে সংগৃহীত হেরোইন বিক্রির জন্য ঝিরকুপাড়া এলাকায় অবস্থান করছে কয়েকজন মাদক ব্যবসায়ী। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্য যাচাইয়ের পর রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা স্থানীয় সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন এনে জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করছিল।

ধৃত আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ