• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাটোরে প্রাইভেট কারে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নাটোর প্রতিবেদক // / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে একটি প্রাইভেট কারে সাইদুর রহমান (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০ টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাত ১০টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন রাস্তার পাশে থেমে থাকা একটি প্রাইভেটকার থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান স্থানীয়রা। এসময় দূরে থাকা লোকজন এগিয়ে এসে গাড়িতে গলা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় সনাক্ত করে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ