• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৮ মে, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ আতাবুর রহমান (৪৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার কালিদীঘি কৃষ্ণবাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)। তিনি কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। আতাবুর বর্তমানে রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকায় বসবাস করেন। এখানে একটি বহুতল ভবন করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত।
শনিবার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল আতাবুরের গ্রামের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আতাবুর বাড়ির সামনে থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় তাকে আটক করে তল্লাশি করা হয়। তখন আতাবুরের পায়জামার ডান পকেটের ভেতর ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ