এখনো আওয়ামীলীগের দোসরদের দখলে ফ্যামিলি কার্ড। বঞ্চিত হচ্ছে শতশত অসহায় পরিবার। রাজশাহী সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডে বঞ্চিত হচ্ছে শতশত অসহায় পরিবার একাধিক বার কাউন্সিলর অফিসে যোগাযোগ করে কোন সুফল পাচ্ছে না স্থানীয় অসহায় পরিবার গুলো ।
জানা গেছে, রাসিক ৪ নং ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ২৫ হাজার। ভোটার সংখ্যা প্রায় ১১ হাজার অথচ ১৫০০ ফ্যামিলি কার্ড অসহায় পরিবার চিন্হ করে প্রদান করা হয়। স্থানীয় কাউন্সিলর অফিস থেকে জানা গেছে, ১৫০০ ফ্যামিলি কার্ড হলুদ ও সবুজ কার্ড দুই ভাগে বিভক্ত করে এক মাস পর পেয়ে থাকতেন অসহায় পরিবার। কিন্তু হঠাৎ সবুজ কার্ড বাতিল হয়ে যাওয়া বিপাকে পরেছে স্থানীয় অসহায় পরিবার গুলো।
গত কয়েক মাস অতিবাহিত হলেও তারা কোন ফ্যামিলি কার্ড পাইনি বলে তাদের মধ্য বিক্ষিপ্ত প্রক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় এক অসহায় পরিবার নাম না করা শর্তে অভিযোগ করে বলেন, আমার প্রতিনিয়ত ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী পেয়ে থাকি। কিন্তু ৫ আগস্টে পর থেকে ফ্যামিলি কার্ড নিয়ে চলছে নানান তাল বাহান। প্রকৃতি অর্থে যারা অসহায় ফ্যামিলি কার্ড পাচ্ছে না। অথচ কার্ড পাচ্ছে সরকারি চাকরি জীবি, সুবিধাভোগী ও স্বজন প্রীতি লোকজন।