চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তের বোগলাউড়ি থেকে ৩২টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জোওয়ানরা।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মনিরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৫টার দিকে মনাকষা সীমান্ত ফাঁড়ীর জওয়ানারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি এলাকা থেকে চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার করে।
উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। চোরাচালান মামলা দায়ের হয়েছে শিবগঞ্জ থানায়।