• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]

বাগমারায় পাউবির রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক // / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১ জুলাই, ২০২৪

রাজশাহীর বাগমারায় (পানি উন্নয়ন বোর্ড) পাউবো’র কর্তৃক নির্মাণকৃত উপজেলার বাঁধের হাট- ফতেপুর সড়কের নিম্ন মানের কাজের অভিযোগ পাওয়া গেছে। কম বিটুমিন ও বৃষ্টির মধ্যে কাজের মান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। কাজের শুরুতে সেন্ড ফেলিংয়ে বালির পরিবর্তে মাটি ব্যবহার ও সাব বেইজ খোয়া বালি সমান না দিয়ে শুধু বালির পরিমান বেশী দিয়ে কাজ করার অভিযোগ উঠে। তবে কাজটি ঠিক ভাবে হচ্ছে বলে কালবেলাকে জানিয়েছেন ডলার ইন্টার প্রাইজের পক্ষে রাস্তা দেখাশুনার দায়ীত্বে থাকার লেবার সরদার দিনার হোসেন। এদিকে ঘটনাস্থলে গিয়ে এমন নিম্ন মানের কাজের সত্যতা পাওয়া গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবি) রাজশাহী সূত্রে জানা যায়, বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের হুলিখালী বাঁধের হাট থেকে সোনাডাঙ্গা ইউনিয়নের ফতেহপুর বাজার পর্যন্ত আ্ড়াই কিলোমিটার রাস্তা দুই কোটি ২৫ লক্ষ টাকায় রাজশাহীর ডলার এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ শুরু করেন। শুরু থেকেই রাস্তার কাজের অনিয়মের প্রতিবাদ করে আসছে স্থানীয়রা। কাজে অনিয়মের জন্য নিয়ম থাকলেও সেখানে প্রকল্প এলাকায় কাজের কোন সাইন বোর্ড দেয়া হয় নাই। ডব্লিউবিএম, সাব-বেইজ, সেন্ট ফিলিংসহ নানা কাজে রেসীয় অনুযায়ী সামগ্রী ব্যবহার করা হচ্ছে না বলে জানান কুমারপুর গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ, আজিজার রহমান, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান, সামসুল আলম, আব্দুর রাজ্জাক, মিন্টুসহ প্রায় অর্ধ্বশত ব্যাক্তি। শুরুতেই বালির পরিবর্তে রাস্তার পার্শ্বে নদী থেকে পলিযুক্ত বালি দিয়ে কাজ শুরু করেন। বালি ও খোয়ার মিশ্রনেও বালির ভাগ বেশী এবং নিম্নমানের খোয়ার ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজ করায় এলাকাবাসীর তোপের মূখে পড়ে ঠিকাদারের লোকজন।
এলাকাবাসী জড়ো হয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানালে ঠিকাদারের নিযুক্ত দিনার নামের ব্যাক্তি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেয়া হবে বলে হুমকি প্রদান করেন। তবে ঘটনাস্থলে গিয়ে এমন নিম্ন মানের কাজের সত্যতা পাওয়া গেছে। কাজের এমন গতি দেখে হতবাক হয়েছেন এলাকার সাধারন মানুষ। কাজের মান খারাপ হলে দেখে শুনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর।
সরেজমিনে রোববার (৩০মার্চ) রাস্তাটি দেখতে গেলে এমন দৃশ্যই চোখের পড়ে। রাস্তার কাজ চলার সময় সাইনবোর্ড ছাটানোর কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান তা করেন নি। এছাড়াও রাস্তায় বিটুমিন ছাড়াই কার্পেটিংয়ের কাজ করতে দেখা গেছে। বৃষ্টির পানির মধ্যে লেবারদের কার্পেটিং কাজ চালিয়ে যেতে দেখা গেছে।
এলাকার লোকজন জানান, রাস্তার কাজটি ডলার এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান পেলেও সেখানে কাজ দেখাশুনার জন্য রাখা হয়েছে দিনার নামের এক যুবককে। তিনি এলাকার লোকজনকে ভয়ভীতি দেখানো শুরু করেছেন। তিনি নিম্ন মানের কাজ করলেও কেউ প্রতিবাদ করলে তাকে চাঁদাবাজীর মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডলার জানান, তিনি নিয়ম মেনেই কাজ করে যাচ্ছেন। সেখানে পানি উন্নয়ন বোর্ডের লোকজন রয়েছেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু রাস্তায় পানি উন্নয়ন বোর্ডের কোন লোকজনকে দেখা যায়নি। তবে এলাকার লোকজন জানান, শফি উদ্দীন নামের একজন কর্মচারী সেখানে ছিলেন। তবে সাংবাদিকদের আসা দেখেই তিনি সেখান থেকে পালিয়ে যায় বলে এলাকার লোকজন জানান।
যোগাযোগ করা হলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, নিয়ম অনুসারে কাজ হওয়ার কথা। তবে বিষয়টি আপনারা জানানোর কারনে আমি নিজেই রাস্তার কাজটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ