• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

কসবায় গোপন কক্ষে মোবাইলে ব্যালটের ছবি তোলায় ৪ যুবকের দণ্ড

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন কক্ষে ভোট দিয়ে মোবাইলে ছবি তোলার অপরাধে ৪ যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) দুপুরে কসবা উপজেলার সৈয়দাবাদ জামিয়া ছানি ইউনুছিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেি- শাকিল (২২), সাইফুল ইসলাম (২৪),রহমতুল্লা (২৪) ও রাসেল (২০)

ইউএনও জানান, ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। কিন্তু সৈয়দাবাদ জামিয়া ছানি ইউনুছিয়া মাদরাসা কেন্দ্রে চারজন মোবাইল ফোন সাথে নিয়ে গোপন কক্ষে ভোট দিয়ে সেই ছবি মুঠোফোনে তোলেন। এরপর তাদের তল্লাশি করে মুঠোফোন উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ