• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৭ মে, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী তোফায়েলকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মে) সাড়ে ৮ ঘটিকার সময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে গোদাগাড়ীর রেলবাজারস্থ মোঃ রমজান আলীর খাবার হোটেলের সামনে থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ সুপার, রাজশাহী জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ দাউদ উজ জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার সাড়ে ৮ ঘটিকার সময় গোদাগাড়ী থানাধীন রেলবাজারস্থ মোঃ রমজান আলী (২৫), পিতা-মোঃ মনিরুল ইসলাম এর খাবার হোটেলের সামনে হইতে মাদক ব্যবসায়ী মোঃ তোফায়েল (৪০), পিতা-মৃত আজিজুর রহমান, সাং-মাদারপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে ৫ (পাঁচ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(ক) অনুসারে মামলা রুজু হয়ছে। মামলা নং-৩৪। মামলাটি তদন্তাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ