রাজশাহীতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত দুই চেয়ারম্যানের শপথ গ্রহণ। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ বাক্য পাঠ করান রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
নির্বাচিত চেয়ারম্যান হলেন-রাজশাহী পুঠিয়া উপজেলা শিলমাড়িয়া ইউনিয়নের মোঃ সাজ্জাদ হোসেন (মুকুল) ও ভালুকগাছি ইউনিয়নের মোঃ জিল্লুর রহমান।