• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  • [gtranslate]

জয়পুরহাটে তিনটি ওয়ান শুটারগানসহ মাদক কারবারি ইলিয়াস আটক

জয়পুরহাট সংবাদদাতা: / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

জয়পুরহাটে তিনটি ওয়ান শুটারগানসহ মাদক কারবারি ইলিয়াসকে আটক করেছে র‌্যাব। রবিবার (৩১মার্চ) রাতে উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইলিয়াস পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত ইলিয়াস সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-মাদক সংগ্রহ করে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত, যেন কেউ তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের ব্যাপারে মুখ খুলতে না পারে।

এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে সে পাঁচবিবি এলাকায় বিভিন্ন মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। এমন বিভিন্ন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইলিয়াসকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মেজর শেখ সাদিক ।গ্রেফতার কৃত আসামি কে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ