• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

লালপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৮ ফার্মেসীকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা

মেহেরুল ইসলাম মোহন, নাটোর প্রতিবেদক// / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করা ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ৮ ফার্মেসীকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।
শনিবার(১০ই ফেব্রুয়ারি-২৪) সকাল ১১ টার দিকে উপজেলার গোপালপুর বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন নাটোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
তিনি জানান,লালপুর থানা পুলিশের সহযোগিতায় গোপালপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে জামিল ফার্মেসীকে ৩০ হাজার টাকা,ভাই ভাই ফার্মেসী,মেডি ফার্মা, খন্দকার ফার্মেসী,এবং মা মেডিসিন কর্ণারকে ২০ হাজার টাকা করে,সেই সাথে খান মেডিকেল ফার্মেসীকে ১০ হাজার টাকা, রাসেল ফার্মেসীকে ৮ হাজার টাকা ও শামীম ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেটও বিতরণ করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ