• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

৭শ’র বেশি ভূয়া আইডি খুলে প্রতারণা, অবশেষে গ্রেপ্তার

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আনোয়ার হোসেন। তার বাড়ি গাইবান্ধার। ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন লোকদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা করে আসছিলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ, রাজনৈতিক ব্যক্তি, অভিনেতা, মডেলদের নামে ভূয়া আইডি খুলে প্রতারণা চক্রের ওই সদস্যকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতার আনোয়ার মূলত নারীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতো।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোহসীনের নামে ভুয়া আইডি খুলে নারীদের সঙ্গে প্রতারণা করে আনোয়ার হোসেন। এ ঘটনা জানাজানি হলে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোহসীন সাইবার মামলা করেন। এরপর শুক্রবার (২৬ জানুয়ারি) গাইবান্ধার স্টেশন এলাকা থেকে ভয়ংকর রোমান্স স্ক্যামারকে গ্রেফতার রিা হয়। তার কাছ থেকে কম্পিউটারের বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, আনোয়ারের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ইউটিউব ও ফেসবুকে খুবই দক্ষ। সে ৭০০ উপরে ভূয়া আইডি খুলে প্রতারণা করত। সে ভূয়া আইডির মাধ্যমে চ্যাটিং করলেও কারো সঙ্গে ভিডিও কলে কথা বলত না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ