• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

বাঘায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে কসাইকে হত্যা

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক: / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

রাজশাহীর বাঘায় ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে ছুরিকাঘাত করে কসাই মামুন হোসেন (৩০)কে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটেছে। নিহত মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। জানা যায়, মামুন হোসেন আড়ানী হাটে গরু জবাই করে মাংস বিক্রি করছিল। এ সময় একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেনও পাশে মাংস বিক্রি করছিলেন। দুজনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে খোকনের লেবার আবদুস সালাম ও রফিকুল ইসলাম বলেন, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। একসঙ্গে তারা মাংসের ব্যবসা করতেন। কিছু দিন আগে থেকে তারা ব্যবসা আলাদা করেছেন। শনিবার তারা দুজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে শতশত মানুষের মাঝে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করে। বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন,ঘটনাজানার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে খোকন পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ