• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

পৌষের শীতে বিপর্যস্ত জনজীবন

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

পৌষের হাড়কাঁপুনি শীতে কাঁপছে বিস্তীর্ণ জনপদ। এর সঙ্গে ঘন কুয়াশা মানুষের জীবনযাত্রা আরও বিপর্যস্ত করে তুলেছে। কুয়াশার কারণে নৌযান ও যান চলাচল ব্যাহত হচ্ছে। শীতকে উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ।

এদিকে, সপ্তাহের ব্যবধানে দিন-রাতের তাপমাত্রা বাড়লেও কমছে না শীতের দাপট। হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা।

ঢাকাসহ সারাদেশে পৌষের হাড়কাঁপানো শীতের বিপর্যস্ত জনজীবন। রংপুরে চলছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাসের সাতে বয়েছে কুয়াশার দাপট। প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ। বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।

রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়। সেই উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। তেতুঁলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায়ও হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। হাড়কাঁপানো শীতে কাপছে চুয়াডাঙ্গা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। শীতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা।

মঙ্গলবার সকাল ৭টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ