• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

বাঘায় দুর্বৃত্তের ককটেল নিক্ষেপে চলন্ত ট্রাকের ডাইভার আহত

নিজস্ব প্রতিবেদক// / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

রাজশাহীর বাঘায় দুর্বৃত্তের ককটেল নিক্ষেপে চলন্ত ট্রাকের ডাইভার মানিক দাস (৪০) আহত হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের কিছু অংশ ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বাঘা-চারঘাট মহাসড়কের বাঘা উপজেলার ছাতারী প্রাণী সম্পদ অফিসের সামনে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, নওগাঁ থেকে ট্রাকে চাল বোঝায় করে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি বাঘা-চারঘাট মহাসড়কের বাঘা উপজেলার ছাতারী প্রাণী সম্পদ অফিসের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাক লক্ষ করে ককটেল ছুঁড়ে। এতে ট্রাকের ডাইভার মানিক দাস আহত হয়েছে। ট্রাকের কিছু অংশ ক্ষতি হয়েছে। ট্রাকের ডাইভার মানিক দাস মাগুরা সদরের পটুয়া গ্রামের মৃত গুরুপদ দাসের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে ট্রাকের হেলপার শ্যাম দাস বলেন, চলন্ত ট্রাকের ডাইভারের পাশে আমি বসেছিলাম। দুর্বৃত্তেররা ট্রাকটি দেখে ককটেল নিক্ষেপ করে। এতে ডাইভারের শরীর ঝলসে গেছে। আমাদের চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তেররা পালিয়ে যায়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তেররা পালিয়ে যায়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে এখানে একটি মাইক্রো ও দুটি ট্রাকের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ