• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

ময়মনসিংহে হরতালে মাঠে ছিলো না বিএনপি, ছিলো পুলিশের কড়া নিরাপত্তা

আরিফ রববানী , ময়মনসিংহ || / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

হরতালের ভয়-আতঙ্কে জেলার সড়ক-মহাসড়ক গুলোতে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও নগরজুড়ে রিকশা, সিএনজি ও অটোরিকশার চলাচল ছিল স্বাভাবিক। পুলিশের কড়া নিরাপত্তা ও নজরদারি থাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে হরতালের মাঠে বিএনপি, জামায়াত বা সমমনা দলগুলোর নেতাকর্মীদের কোনো তৎপরতা বা উপস্থিতি দেখা যায়নি। হরতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপুর্ণ প্রতিটি পয়েন্টে ছিলো পুলিশি তৎপরতা।
,
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর মাসকান্দা, শম্ভুগঞ্জ মোড়, পাটগুদাম ব্রিজমোড় ও চরপাড়া এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র।

তবে শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য আগে থেকেই হার্ড লাইনে ছিলো কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কামাল। নগরীর সকল প্রবেশপথে চেক পোস্ট। সন্দেহ হলে তল্লাশি যানবাহন কিংবা যাত্রীদের।বিরোধীদলের ঢাকা হরতালে যেনো কোন অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে। সেজন্য সীমান্ত চেক পোস্টের মাধ্যমে কঠোর নজরদারিতে ছিলো কোতোয়ালি মডেল থানার পুলিশ । নগর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। অন্যদিকে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেন। ঢাকার সহিংসতা যেন বাহিরে রূপ না নিতে পারে এর জন্য ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেয় দুই ওসি। রাস্তার মোড়ে মোড়ে ছদ্মবেশে ছিলো গোয়েন্দা পুলিশ। পুলিশ প্রশাসনের এমন তৎপরতা দেখে বিরোধী দলের অনেক নেতা কর্মীরা আগে থেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ায় হরতালে তাদের মাঠে দেখা যায়নি বলেও সুত্রে জানা গেছে।

এ সময় হরতালের ভয়-আতঙ্কে কারণে ছোট ছোট যানবাহনে চলাচলকারী জনসাধারণকে সতর্ক অবস্থানে চলাচল করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, হরতালের প্রভাবে যাত্রী শূন্য অবস্থার সৃষ্টি হয়েছে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল, পাটগুদাম ব্রিজ মোড়সহ সংশ্লিষ্ট এলাকাগুলো। ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল নেই বললেই চলে। সেই সঙ্গে নগরীর অনেক ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ।

নগরীর মাসকান্দা বাইপাস এলাকায় সিএনজিচালক মো. আলমাস আলী জানান, হরতালে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিচ্ছে। এ কারণে মানুষ ভয় আতঙ্কে রয়েছে। ফলে সড়কে যাত্রী নেই। তবে আমার মতো যারা ছোট গাড়ি চালায়, তারা সতর্ক অবস্থায় নগরীর কাছাকাছি সড়কে গাড়ি নিয়ে বের হয়েছে।

একই ধরনের মন্তব্য করেছেন নগরীর মাসকান্দা বাস টার্মিনালের এনা কাউন্টারের সহকারী ম্যানেজার মো. আলম মিয়া।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সর্বত্রই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে পুলিশের টহল ও সতর্ক অবস্থান বিদ্যমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ