• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

রাজধানীতে টানা বৃষ্টিতে জলজটে দুর্ভোগ

দেশের আওয়াজ ডেস্কঃ / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

টানা বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগে পড়েছে নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবীদ ওমর ফারুক বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার আগ পর্যন্ত রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের এই বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকবে। এ সময় হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবীদ ওমর ফারুক বলেছেন, ‘দুই দিন পর বৃষ্টির প্রবণতা কমতে থাকবে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা; ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন নিচু এলাকা। জলজটের কারণে রাজধানীর সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী।

টানা বৃষ্টিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ