• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২১ জুন, ২০২৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) বন্দী বিদাড় মোড়ল (৫৬) নামের এক আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন। তিনি প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার আসামি ছিলেন। মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কারারক্ষী মো. আসিফ ইকবাল জানান, রাতে কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে কারাগারের একটু সূত্র জানায়, বিদাড় মোড়লের কয়েদি নম্বর-৫৯০৩/এ। তার বাবার নাম তমেজ উদ্দিন। তিনি প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার আসামি ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানার ক্ষেত্রপাড়া গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ