বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৭টি জেলা ও ৭টি বৈদেশিক শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুনের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলা, শেরপুর জেলা, কুড়িগ্রাম জেলার আংশিক আহ্বায়ক কমিটি ও মেহেরপুর জেলার ৩৫সদস্য এবং বরগুনা জেলা, খুলনা জেলা, মাগুরা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি।
এছাড়াও বৈদেশিক শাখার জার্মানি পূর্ব ৬১ সদস্য, জার্মানি পশ্চিম ৫১ সদস্য, সাউথ আফ্রিকা উত্তর ৩১ সদস্য, সাউথ আফ্রিকা দক্ষিণ ৭১ সদস্য, ফিনল্যান্ড ২১ সদস্য, সুইজারল্যান্ড ৪৫ সদস্য ও গ্রীস শাখার ৬১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটি অনুমোদন করেছেন।