• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

৬ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের নজরদারিতে খালেদা জিয়া, সর্বশেষ অবস্থা

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত তিন দিনে তেমন কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বর্তমানে যেসব চিকিৎসা দেওয়া হচ্ছে, খালেদা জিয়া সেগুলো গ্রহণ করতে পারছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য তুলে ধরেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়ার জন্য বিশ্বের সেরা চিকিৎসা ব্যবস্থাই এখানে করা হয়েছে। বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা পরিকল্পনায় যুক্ত আছেন।”

তিনি আরও জানান, চিকিৎসক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জোবায়দা রহমান। পাশাপাশি তারেক রহমানও মুহূর্তে মুহূর্তে চিকিৎসার আপডেট নিচ্ছেন।

ডা. জাহিদ বলেন, “চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে সুস্থ করা মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। সবাইকে তার জন্য দোয়া করতে অনুরোধ করছি।”

এ সময় তিনি আরও বলেন, খালেদা জিয়ার সামগ্রিক শারীরিক মূল্যায়নের ভিত্তিতে মেডিকেল বোর্ড অনুমোদন দিলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। সিদ্ধান্ত হলে তা জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ