• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]

১৪ দলসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানালেন ববি হাজ্জাজ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগ তার দলের নেতাকর্মীদের ব্যবহার করে সাড়ে ১৫ বছর এই দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে অভিযোগ করে ১৪ দলসহ আওয়মী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে পাবনা শহরের পিসিসিএস এর সস্মেলন কক্ষে আয়োজিত এনডিএম’র আঞ্চলিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেন তিনি।

বক্তব্য ববি হাজ্জাজ বলেন, এদেশের আন্দোলনরত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উপরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতায় রাখতে গণহত্যা চালিয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছেন হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা রক্ত দিয়ে যুদ্ধ করে হটিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আগামীতে সারা বাংলাদেশ থেকে এনডিএম থেকে নির্বাচনে প্রার্থী দেয়ারও ঘোষণা দেন তিনি।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন দলের উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান। দলের ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দলের মহাসচিব মোমিনুল আমিন, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম।

এর আগে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সাথে নিয়ে পাবনা জেলা সদরে কেন্দ্রীয় আরিফপুর কবরস্থানে পাবনায় আন্দোলনে নিহত শহীদ জাহিদুল ইসলাম ও মাহাবুব ইসলাম নিলয়ের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা ও দোয়া করেন দলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ