• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

দেশের আওয়াজ ডেস্কঃ / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

এর আগে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১১ সেপ্টেম্বর মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ