• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের বীর উত্তম মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা। আজ রোববার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলের জাতীয় নেতারাসহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন। সেখানে পৌঁছে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির শীর্ষ নেতারা।

জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পরও বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আজ লড়াই করতে হচ্ছে। যারা নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করে তাদের (আ’লীগ) শাসনামলেই মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বেশি ভূলন্ঠিত হয়।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ কারও একক প্রচেষ্টার ফসল নয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা। আর স্বাধীনতার আদর্শ ও চেতনা অক্ষুন্ন রাখতে সম্মেলিত আন্দোলনের মাধ্যমে বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি মহাসচিব ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ