• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতা-কর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এর আগে, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদও (বীর বিক্রম) ওইদিন হরতালের ঘোষণা দেন।

শনিবার রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় শান্তিপূর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালন করতে দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

একই কর্মসূচির ডাক দিয়েছে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর। শনিবার সন্ধ্যায় দলের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ এ কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, একই দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো ১১ দফায় ২২ দিন অবরোধ এবং ৩ দফায় চারদিন হরতাল কর্মসূচি পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ