• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্কঃ / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী ম্যাচ। সোমবার (১১ নভেম্বর) ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। সবশেষ গত বছরের জুলাইয়ের আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ।

প্রথম ম্যাচে হারের পর হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। শেষ ম্যাচে জয় পেলেও ততক্ষণে সিরিজ হাত ছাড়া হয়ে যায় টাইগারদের।

ঐ হারের আগ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ছিলো টাইগারদের। নিজেদের পছন্দের ফরম্যাটে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটে বাজে অধ্যায়ের সূচনা হয়। তাই এবার সিরিজ জিতে দেশে ফিরতে চান শান্ত-মিরাজরা। এখনও পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচে আফগানদের মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে ৭টি হারের বিপরীতে ১১টি জয় পেয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচের একাদশে দুটি পরিবর্তনে এনে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। তাই তৃতীয় ম্যাচের একাদশে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি।

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ