• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিল পিসিবি

ক্রীড়া ডেস্ক : / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নিরাপত্তার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্তের ঠিক আগে সংস্থাটিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চিঠি লিখে জানিয়েছে যে, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, পিসিবি এতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করেছে।

ভারতে নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বাংলাদেশের বিষয়টি সমাধানের জন্য বুধবার (২১ জানুয়ারি) আইসিসি একটি বোর্ড সভা ডেকেছে বলে জানা গেছে।

তবে আইসিসিকে পিসিবির এমন মেইল বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। গত সপ্তাহে এ বিষয়ে বারবার বৈঠক হলেও কোনো পক্ষই তাদের অবস্থান পরিবর্তন করেনি। শেষ পর্যন্ত আইসিসি বুধবার একটি বোর্ড সভা ডেকেছে, যেখানে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে একটা সমাধান হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ