• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিটি নির্বাচনেও বিএনপির ঘোমটা পরা প্রার্থী থাকবে: কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

আসন্ন সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা অংশ নেবে না বলে জানিয়েছে দলটির হাইকমান্ড। অথচ সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপিপন্থী এবং তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আরিফুলের মতো প্রার্থীদের বিএনপির ‘ঘোমটা পরা’ প্রার্থী আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, স্থানীয়ভাবে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ধানের শীষ ছিল না। কিন্তু ঘোমটা পরে স্বতন্ত্র প্রার্থী ছিল। এই ঘোমটা পরা প্রার্থী কিন্তু সিটি নির্বাচনেও থাকবে।আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, আগামী নির্বাচনও আমাদের টার্গেট। মুক্তিযুদ্ধের বিরোধী, স্বাধীনতার চেতনা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বিএনপির নেতৃত্বে অপশক্তির কালো ছায়া এখনো বিস্তর। এই অপশক্তি যে বিষবৃক্ষের জন্ম দিয়েছে, এই বিষবৃক্ষের উদঘাটন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম-লড়াই চলবে।

সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ