• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

সরকার প্রধানের নিজেদের চিন্তা চাপিয়ে দেয়ার প্রবণতা থেকেই স্বৈরাচারের বীজ রোপিত হয়: তারেক রহমান

দেশের আওয়াজ ডেস্কঃ / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

“সরকার প্রধানের নিজেদের চিন্তা জনগণের উপর চাপিয়ে দেয়ার প্রবণতা থেকেই শাসন, প্রশাসনে, মন-মগজে স্বৈরাচারের বীজ রোপিত হয়।” শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার আয়োজিত বিএনপির আলোচনা অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন মন্তব্য করেছেন। চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার গত ১০ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে একধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অথচ প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব।

তিনি বলেন, ‘প্রস্তাবিত সংস্কার শেষ করে, যদি তাদের (অন্তর্বর্তী সরকার) ইনটেনশন (উদ্দেশ্য) সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি, বিভিন্ন বিষয় বিবেচনা করে, সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কমবেশি সকল বিষয়ে অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে, একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব।’

অন্তর্বর্তী সরকারকে জনগণের আকাঙ্ক্ষা ধারণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তী সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই। বরং স্বাধীনতাপ্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করুন, করতে সাহায্য করুন।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুঃখ-দুর্দশার বিষয়ে অনেক উপদেষ্টাই ওয়াকিবহাল নন। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। তবে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসননির্ভর, ফাইল ওয়ার্ক দিয়ে সব সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না।
সুত্র: দিনকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ