• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

সরকারের বিপক্ষে কথা বললে এখন আয়নাঘরে যেতে হয় না: রিজভী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কথা বললে এখন কাউকে আয়নাঘরে যেতে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আগে কথা বলার স্বাধীনতা ছিল না। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে সেই স্বাধীনতা রয়েছে।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মাতুয়াইলে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন দুই শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয় বিএনপি।

‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, এখন অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কেউ কথা বললে তাকে আয়নাঘরে যেতে হয় না। এমন পরিবেশের জন্যই বিএনপি আন্দোলন করেছে।

ছাত্র-জনতার আন্দোলন দমাতে ভিনদেশি বাহিনীকে দেশে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

বিদ্যুতের ঘাটতি প্রসঙ্গে রিজভী বলেন, শুধুমাত্র ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ