• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]

সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চান ড. কামাল

দেশের আওয়াজ ডেস্কঃ / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। এর মধ্য দিয়ে বর্তমান সংকটময় মুহূর্ত কাটবে বলে মনে করেন প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিক।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের বিশেষ কাউন্সিল ২০২৩ পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

ড. কামাল হোসেন বলেন, আমি জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেটা হলে আমরা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেব। আমরা চাচ্ছি, দেশের জাতীয় ঐক্যকে আরও সুসংহত করতে।

প্রবীণ এই রাজনীতিক বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে এই অবস্থা থেকে দেশকে রক্ষা করা সম্ভব। ঐক্যের গুরুত্ব আমরা সব সময়ই দিয়ে থাকি। নীতি, আদর্শকে কেন্দ্র করে ঐক্য। সেই ঐক্যের ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে বাঁচাতে যা করা দরকার আমরা তা করে যাব৷

সংবাদ সম্মেলনে মফিজুল ইসলাম খান কামালকে সভাপতি এবং ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি হিসেবে রাখা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ