• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি : ইসি সচিব

দেশের আওয়াজ ডেস্ক : / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের শাপলা প্রতীক পাচ্ছে না।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এনসিপি ইসির প্রতীক বরাদ্দ তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না। এ কারণে দলটিকে বিকল্প প্রতীক বেছে নেওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে।

তিনি আরও জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা এবং প্রতীক সংক্রান্ত নিয়ম অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি শাপলা প্রতীকের আবেদন করলেও তা অনুমোদিত হয়নি। দলটির পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চেয়ে কমিশনে আবেদন জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ