• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]

রিজভী তো গুহায় গেছেন: কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোথায় বিএনপির নেতারা? ২৮ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার নাকি থাকবে না! কোথায় গেলেন গয়েশ্বর? রিজভী তো গুহায় গেছেন।’

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগের আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিতে এতো বীর পুরুষ! ২৮ তারিখের পর নাকি শেখ হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না! এখন তো তাদেরই খুঁজে পাওয়া যায় না। এখন রিজভী গেছে গুহাতে! গুহা থেকে প্রেস কনফারেন্স করে!

জানুয়ারিতে ফাইনাল খেলা হবে মন্তব্য করে তিনি বলেন, এখন বিএনপির লাফালাফি কোথায়? শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন।

বিএনপিকে ভুয়া আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাইডেনের উপদেষ্টাও ভুয়া! বিএনপি মানেই ভুয়া। শেখ হাসিনা আসল নেতা, আর ওরা ভুয়া। আগামী নির্বাচনে এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে আবার শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

আগামী নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক অবস্থায় থাকতে হবে। জাতির স্বার্থে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।

আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। তাই নেত্রীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আজকের দিনে এটাই আমাদের শপথ।’

এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে সমাবেশমঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা আরামবাগে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ