• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাশেদ খান মেনন আটক

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) তাকে আদালতে হাজির করা হবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ছাত্র-জনতা হত্যার ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ